বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে চর্চা – অছে প্রভূত উন্নতির আশা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ৩০,জুন :: উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলার সীমন্ত থেকে সুন্দরবনে ১১ টি ব্লকের প্রায় ৩৫ লক্ষ মানুষ বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল উপর নির্ভরশীল বারবার পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভিন্ন সময়ে সাধারণ নাগরিকদের অভিযোগ ছিল

এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শাশ্বত মুখোপাধ্যায় নির্দেশে সন্দেশখালীর বিধায়ক সদর সরদার, বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এদিন বসিরহাট হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সুপারের সঙ্গে একাধিক পরিকল্পনা নিয়ে বৈঠক করেন।

সেখানে উঠে আসে হাসপাতালে উন্নত স্বাস্থ্য পরিষেবার পর্যাপ্ত পরিমানে চিকিৎসক। স্বাস্থ্যকর্মী এবং আধুনিক প্যাথলজি পরীক্ষা ও পরিষেবা পায় যাতে জেলা থেকে বারাসত কিংবা কলকাতায় যেতে না হয়। সেই নিয়েও একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে বৈঠক করেন।

বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে সরকারি অস্থায়ী কর্মী,সুশান্ত চক্রবর্তী,প্রণব মুখার্জি,আশিস দাসরা বলেন ১৫৯্ অস্থায়ী স্বাস্থ্যকর্মী রয়েছে স্বাস্থ্য হাসপাতালের সঙ্গে কন্টাকচুয়াল যেসব কর্মী রয়েছে |

তাদের মাইনে ৮, হাজার ৪০০ টাকা হাসপাতাল নিরাপত্তা পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন পরিষেবা দিতে হয় গত ১০ বছরে তাদের কোন ভাতা বাড়িনি।

যাতে আগামী দিনে ভাতা বাড়ে এই দাবি একদিকে সুপার অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী প্রতিনিধিদের কাছে তারা স্মারকলিপি জমা দেন। স্বাস্থ্যমন্ত্রী প্রতিনিধি তথা সন্দেশখালীর বিধায়ক সনৎ সরদার সহ প্রতিনিধিরা জানান মাত্র দু মাস হল আমরা সরকারে এসেছি ।

আমরা যাতে এই হাসপাতালে পরিকাঠামো স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন হয় তার দিকে আমাদের লক্ষ্য ইতিমধ্যে সন্দেশখালি তে একটি জমি দেখা হয়ে গেছে সেখানেও আধুনিক হাসপাতাল হবে আমাদের মানবিক মাইনে ভাতা বাড়িয়েছে ।

বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে যেসব অস্থায়ী স্বাস্থ্যকর্মী আছে তারা দাবি রেখেছেন আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব তাদের পাশে সরকার আছে আমরা বিষয়টা দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =