সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ৩০,জুন :: চিরাচরিত সাম্বা ম্যাজিক! ম্যাচের দ্বিতীয় অর্ধে স্বমহিমায় ব্রাজিল। কাসেমিরোর গোলে ম্যাচে ফেরে ব্রাজিল। দ্বিতীয় অর্ধে অনেক পরিণত ফুটবল খেলে ব্রাজিল।
সংযুক্ত সময়ের একেবারে অন্তিম লগ্নে ৯৫ মিনিটের মাথায় মার্টিনেলির করা গোলে জাপানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেল তারা।
ম্যাচের প্রথম অর্ধে কিন্তু চিরাচরিত সাম্বা ম্যাজিক অদৃশ্য ছিল। ব্রাজিলের ফুটবলকে বোতল বন্দি করে রেখেছিল জাপান। অপরদিকে প্রথম অর্ধে জাপানকে অনেক সক্রিয় দেখিয়েছে। টোটাল ফুটবলের দিক থেকে তারাই এগিয়েছিল।
ম্যাচের ২৯ মিনিটের মাথায় সানোর গোল! এগিয়ে যায় জাপান। পিছিয়ে পড়ে ব্রাজিল। মুখ ভার হয়ে যায় ব্রাজিলিয়ান সমর্থকদের। অপরদিকে উচ্ছ্বাসে ভাসছিল জাপানের সমর্থকরা।
ম্যাচের দ্বিতীয় অর্ধে ছবি পুরো পাল্টে যায়। চেনা ছন্দে নিজেদের মেলে ধরে সাম্বা ফুটবল। খোলস থেকে বেরিয়ে আসে ব্রাজিল। প্রথমে কাসেমিরোর গোলে ম্যাচের সমতা ফেরায় ব্রাজিল। হাঁফ ছেড়ে বাঁচেন ব্রাজিলের সমর্থকরা। অনেকেই ভেবে নিয়েছিলেন যখন ম্যাচ অতিরিক্ত সময় গড়াবে।
তবে সেটা কিন্তু হয়নি। ম্যাচের অন্তিম লগ্নে মার্টিনেল্লির দুর্দান্ত গোলে, জাপানের বিরুদ্ধে জয় পেয়ে প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল।

