পূর্ব বর্ধমান জেলার মেমারীতে বিধায়ক কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বুধবার ০১,জুলাই :: পূর্ব বর্ধমান জেলার মেমারীতে বিজেপির বিধায়ক মানব গুহের কার্যালয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, একদল দুষ্কৃতী হঠাৎ করে বিধায়ক কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কার্যালয়ে উপস্থিত বিজেপি কর্মীদের অভিযোগ, এই হামলার পিছনে বিজেপিরই একাংশের মদত রয়েছে। তাঁদের দাবি, বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্যের আশ্রয়ে থাকা নেতৃত্বের সহায়তায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মী সেজে এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

অভিযোগ আরও, হামলার সময় কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি, বেশ কয়েকটি পঞ্চায়েতের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও ফাইল নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =