আজ রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা’ প্রকল্পের অর্থ জমা পড়ছে বলে জানিয়েছেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক রাজু কর্মকার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বৈষ্ণবনগর :: বুধবার ০১,জুলাই :: আজ রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা’ প্রকল্পের অর্থ জমা পড়ছে বলে জানিয়েছেন বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক রাজু কর্মকার।

                                                 বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক রাজু কর্মকার

তিনি বলেন, যাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে না, তাঁরা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে যাঁদের নাম এসইআর (SIR) তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের অ্যাকাউন্টে এই পর্যায়ে টাকা জমা হবে না বলেও তিনি জানান।

বিধায়ক রাজু কর্মকারের দাবি, রাজ্য সরকারের এই আর্থিক সহায়তায় বহু দুস্থ ও অসহায় পরিবার উপকৃত হবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা প্রকল্পে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং এই উদ্যোগে রাজ্যের মানুষ আনন্দিত ও উৎসাহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =