প্রকাশ্য দিবালোকে শিলিগুড়িতে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ০১,জুলাই :: দিনের আলোতে শিলিগুড়িতে ফের ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাড়ির সামনে মহিলার ব্যাগ ছিনিয়ে চম্পট স্কুটি আরোহী, ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় অসংখ্য ছড়িয়ে পড়ে।

এবার ঘটনা সামনে এসেছে শিলিগুড়ির বুধবার সকালে হাকিমপাড়া এলাকার ১২ নম্বর ওয়ার্ডে।জানা গিয়েছে, এক মহিলা কলকাতা থেকে ফিরে স্টেশন থেকে টোটো করে বাড়ি ফিরছিলেন।

বাড়ির সামনে পৌঁছে টোটোর ভাড়া দেওয়ার সময় আচমকাই পিছন দিক থেকে একটি স্কুটি এসে তার হাতে থাকা সাইড ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মহিলার দাবি, তিনি কিছু বোঝার আগেই স্কুটিটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। ছিনতাই হওয়া ব্যাগে ছিল মোবাইল ফোন, হেডফোন, গুরুত্বপূর্ণ নথিপত্র, আধার কার্ড, এটিএম কার্ড এবং বাড়ির চাবি।

ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ । আশপাশের বাড়িগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 2 =