নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গয়েশপুর :: বৃহস্পতিবার ২,জুলাই :: গয়েশপুরে বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষথেকে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন করা হলো। সেই উপলক্ষে বৃক্ষ দান কর্মসূচি সংগঠিত করেন বঙ্গীয় হিন্দু সমাজের কার্য কর্তারা।
প্রসঙ্গত ডাঃ বিধান চন্দ্র রায় ১৮ ৮২ সালে ১ লা জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালের ১ লা জুলাই তার মৃত্যু হয়। তিনি ছিলেন একজন কিংবদন্তীতুল্য চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী, আধুনিক পশ্চিমবঙ্গের রুপকার।
১৯৫০- ১৯৬২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তিনি দুর্গাপুর, বিধাননগর, অশোক নগর, হাবড়া ও কল্যাণী শহর বিকাশ ঘটান । তার প্রতি সম্মান জানাতে ১ লা জুলাই জন্ম এবং মৃত্যুবার্ষিকী ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়।
বুধবার বঙ্গীয় হিন্দু সমাজের পক্ষ থেকে গয়েশপুর স্টেডিয়াম মোড়ে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষ দান কর্মসূচি সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন বঙ্গীয় হিন্দু সমাজের প্রধান তারক নাথ সরকার এছাড়াও অন্যান্য কার্য কর্তারা।

