নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: বৃহস্পতিবার ২,জুলাই :: আবারো সরকারের তরফ থেকে বুলডোজার অভিযান জানা যায় মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত উত্তর পাড়ার মোড় হইতে রাধারঘাট পর্যন্ত পি ডাব্লিউ ডি রাস্তার পাশে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হল।
জানা যায় এই রাস্তার পাশে দীর্ঘদিন থেকে ব্যবসা করত বিভিন্ন ব্যবসায়ি । তাদের অভিযোগ কিছুদিন আগে মাইকিং করে বলে দেয়া হয় রাস্তার পাশের দোকান সরিয়ে নেয়ার জন্য তারপরে হঠাৎ করে আজকে ভেঙে ফেলা হয় সরকারের তরফ থেকে দোকানগুলি।
যাতে কোনো রকম বিশৃংখল পরিবেশ তৈরি না হয়। তার জন্য মোতায়ন করা হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ। আর এই দোকান ভেঙে ফেলায় ব্যবসায়ীদের মাথায় হাত। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা এখানে ব্যবসা করতেন এখন কি করবেন কোথায় যাবেন কিছুই ভেবে উঠতে পারছেন না তারা।
অনেকে আবার মনে করছেন যে ওই জায়গার উপরে দীর্ঘদিন ধরে এলাকারই এক ব্যক্তির কেস করেছিল আর সেই কারণেই মনে হয় এই জায়গা ভাঙ্গা হচ্ছে। আসল ঘটনা কি ঘটেছে সে বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে।
