নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শুক্রবার ৩,জুলাই :: ঘটনা ঘটেছিল- হাড়োয়া থানার সদরপুর গ্রামে । ধর্মপরিচয় গোপন করে ছদ্দবেশী হিন্দু সেজে আশিক মন্ডল নামে এক যুবক এই যুবতীর সঙ্গে প্রেমে লিপ্ত হয়, তারপর দীর্ঘ দুই বছর ধরে সহবাস ।
যুবক ভিন্ন ধর্মী জানাজানি হতেই অপমানে আত্মঘাতী হয় যুবতী । পরিবার সূত্রে জানা যায় বছর ১৮র যুবতীর সঙ্গে পরিচয় হয় মাটিয়া থানার অন্তর্গত গাংআটি আমটোনা গ্রামের বাসিন্দা আসিক মণ্ডলের সঙ্গে, দীর্ঘদিন ওই যুবক নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে নিজের ধর্ম গোপন করে ছদ্মবেশে প্রেম করে যুবতীর সঙ্গে।
দীর্ঘ দুই বছর ধরে একাধিকবার সহবাস করেন । তারপর বিষয়টি জানাজানি হতেই যুবতীর অশ্লীল ছবি দেখিয়ে চলে প্রতারণা । তারপর অপমানে দীর্ঘদিন বাড়ির বাইরে বেরোতেন না ওই যুবতী।
৩০ জুন মঙ্গলবার রাতে তার মা ঘরে দেখতে পায় তার মেয়ে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে । গ্রামের মানুষ এক হয়ে ওই যুবতীকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।
এরপর ওই যুবতীর পরিবারের তরফ থেকে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে আশিক মন্ডলকে গ্রেপ্তার করে হাড়োয়া থানার পুলিশ ।

