তলবি সভায় অপসারিত হলো নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শুক্রবার ৩,জুলাই :: অপসারিত হলো নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। তার বিরুদ্বে ১৫ জুন তৃনমূলের ২৭ জন সদস্য অনাস্থা এনেছিল। আজ জিলা পরিষদে তলবি সভায় হাজির ছিল ৩১ সদস্য।

নদিয়া জেলা পরিষদে ৫২ আসনে তৃণমূলের ছিল ৪৬ জন সদস্য। বিজেপির সদস্য সংখ্যা ছিল ৬ জন। বিজেপির সদস্যবা সকলেই অনাস্থায় বিরত ছিল। অনাস্থার পক্ষে ৩১ সদস্যের সদস্যের উপস্থিতিতে অবশেষে অপসারিত হলো সভাধিপতি তারান্নুম সুলতানা মীর।

তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে অনাস্থা এনেছিল তারই দলের সদস্যরা। অবশেষে ভেঙে গেল নদিয়া জেলা পরিষদের বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 12 =