নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাঁসখালি :: শুক্রবার ৩,জুলাই :: সরকার বদলের পর আবারো পুলিশের জালে গ্রেফতার এক মহিলা বাংলাদেশী প্রবেশকারী।
পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশের মাগুরা জেলার বাসিন্দা ওই মহিলা, নাম প্রিয়াঙ্কা বিশ্বাস। বয়স আনুমানিক ২১ বছর। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কর্মসূত্রে। নদিয়ার হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই মহিলাকে গ্রেফতার করে।

