নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ৬,জুলাই :: সাতসকালে নেটে আটকে বিশালাকার অজগর সাপ। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝার গোমস্তা পাড়া এলাকায় সাপটিকে দেখতে রবিবার সাতসকাল বহু মানুষ ভিড় জমান।
জমির ফসল এবং পুকুরের মাছ রক্ষা করতে জমিতে নেট দিয়ে ঘিরে রাখে বাড়ির মালিক মনোরঞ্জন রায়। লোকালয়ে এই বিশালাকার অজগর দেখতে পেয়ে সকলেই হতবাক।
সাত সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে মনোরঞ্জন বাবু দেখতে পান নেটে আটকে রয়েছে এই বিশালাকার অজগর সাপটি।
রবিবার সাতসকালে খবর ছড়িয়ে পড়তেই সাপটিকে দেখতে ছোট থেকে বড় বহু মানুষ ভিড় জমান। কেউ কেউ আবার মোবাইল বন্দী করেন এই দৃশ্য। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী কর্মী গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনকে।
সংগঠনের তরফে অংকুর দাস এসে নেট কেটে দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করে প্রাথমিকভাবে শুশ্রূষা করেন। এরপর বনদপ্তরে হাতে তুলে দেওয়া হবে বলে জানান অংকুর বাবু। প্রায় ৯ থেকে ১০ ফুট এই অজগর সাপটি বলে প্রাথমিকভাবে জানা যায়।

