কুচবিহারে বিজেপির উদ্যোগে বাঁশের সাঁকো উদ্বোধন, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ৬,জুলাই :: কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি অঞ্চলের ১৭৪ নম্বর বুথ এলাকায় ভারতীয় জনতা যুব মোর্চা ও বিজেপির সাধারণ কর্মীরা একত্রিত হয়ে একটি বাঁশের সাঁকোর উদ্বোধন করেন।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মণ্ডল সভাপতি। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা সাঁকো নির্মাণের দাবি জানিয়ে এলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।

বারবার দাবি জানানোর পরও কাজ না হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা ভেবে দলীয় উদ্যোগেই এই বাঁশের সাঁকো নির্মাণ ও উদ্বোধন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =