নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: মঙ্গলবার ৬,জুলাই :: পুরুলিয়া, সোমবার দিন পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আয়োজিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ১২৫তম জন্মজয়ন্তী দিবস।
প্রদীপ জ্বেলে মূর্তিতে মাল্যদান করে শুভ অনুষ্ঠানটি সূচনা করেন পুরুলিয়া জেলার জেলাশাসক সুধীর কোন্তম।
এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার শ্রী কুমার সানি রাজ, অতিরিক্ত জেলাশাসক উৎকর্ষ সিং, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার যোগেশ অশোক রাও পাটিল, পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি,
পুরুলিয়া জেলা বন বিভাগের আধিকারিক অঞ্জন গুহ, পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

