খবরের জেরে তৎপর পুলিশ, ভেজাল পেট্রোল তৈরির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৮,জুলাই :: খবরের জেরে তৎপর পুলিশ। ভেজাল পেট্রোল তৈরির ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এক অভিযুক্ত। বড় সাফল্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের।ধৃতের নাম সাগর।

হরিশ্চন্দ্রপুর থানার খোপাকাঠি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।এদিন ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহাকুমা আদালতে পেশ করা হয়েছে।অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হয়েছে আট ড্রাম কেরোসিন।

প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে শুরু হয়েছে ভেজাল পেট্রোল তৈরির কারবার। অভিযোগ ওঠে কেরোসিন সাদা তেল এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল পেট্রোল তৈরি হচ্ছে। যে ভেজাল পেট্রোল ছড়িয়ে পড়ছে বাজারে।

ক্যামেরাতেও ধরা পড়ে সেই ছবি। গতকাল সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। তারপর খবরের জেরে অত্যন্ত তৎপরতার সঙ্গে ১২ ঘণ্টার মধ্যে এই অভিযুক্ত কে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে খবর পেট্রলে কেরোসিন মিশিয়ে কারবার করত।

বাজারে বিক্রি করা হতো। এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে। কতদূর এই চক্র রয়েছে। সমস্তটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =