নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গয়েশপুর :: বুধবার ৮,জুলাই :: সরকারি নির্দেশ মতো বুধবার গয়েশপুর পৌরসভায় বিধায়কের দপ্তর উদ্ধোধন হলো। উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অনুপম বিশ্বাস
গয়েশপুর পৌরসভার পৌর আধিকারিক, পৌর এলাকার বিশিষ্ট সমাজ সেবক দিপা বিশ্বাস, বিশ্বজিৎ পাল সহ অন্যান্যরা। এদিন বিধায়ক অনুপম বিশ্বাস কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো পৌরসভার পক্ষথেকে এছাড়াও শুভেচ্ছা জানায় পৌর নাগরিক থেকে বিশিষ্ট জনেরা।
পরিশেষে কল্যাণী বিধায়ক অনুপম বিশ্বাস বলেন গয়েশপুর পৌর এলাকার নাগরিকদের পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর।
এখানকার পৌর কর্মচারী সহ আমরা সকলে মিলে পৌর নাগরিকদের পরিষেবা দেবো।
পৌরসভায় বিধায়ককে পেয়ে যথেষ্ট খুশি পৌর নাগরিকরা।

