পানীয় জলের দাবিতে গ্রামীন পিচ রাস্তার উপর বালতি রেখে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শুক্রবার ১০,জুলাই :: ঘাটাল ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বরবাটী মনসাতলা এলাকায়। জানা যায় রত্নেশ্বরবাটী মনসাতলা এলাকায় বেশ কয়েকদিন ধরে সজলধারা কলে আসছে না পানীয় জল ।

দূর থেকে জল এনে এবং পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে তাদের, একাধিকবার এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও কাজের কাজ কিছু না হওয়ায় অবশেষে আজ ঘাটালের রত্নেশ্বরবাটী থেকে শ্যামসুন্দরপুর যাওয়ার গ্রামীন পিচ রাস্তা মনসাতলা এলাকায রাস্তার উপর বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বাস দিচ্ছে ততক্ষণ এই অবরোধ চলছে চলবে এমনটাই জানাচ্ছে অবরোধকারী মহিলারা। বেশ কিছুক্ষণ পর ঘটনারস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ রায়।

তিনি পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে খুব তাড়াতাড়ি সমাধানের আশ্বাস দেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় স্বাভাবিক হয় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =