শান্তিপুরে মদের দোকান নিয়ে অশান্তি প্রতিবেশীদের সাথে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শুক্রবার ১০,জুলাই :: শান্তিপুর নতুনহাট পুলিশ ফাঁড়ির কাছে মদের দোকান দীর্ঘদিনের। তবে বর্তমানে এলাকার মানুষরা ক্ষিপ্ত হয়ে গেছেন পরপর বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে ।

তাদের দাবি মালিকপক্ষ জানান এখানে পানশালার অনুমতি রয়েছে কিন্তু দোকানের ভেতরে এবং বারান্দাতে সিসি ক্যামেরা থাকলেও উঠানে বসে খাওয়া-দাওয়ার গতিপ্রকৃতি ধরা পড়ে না সিসি ক্যামেরাতে।

এমনকি তাদের নিজস্ব জায়গা ছাড়িয়ে আসা-যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার উপরেও দিনে রাতে চলে অকথ্য গালিগালাজ এবং নানান দুষ্কৃতীমূলক কাজকর্ম ।

ফলে সাধারণ মানুষের চলাচল বন্ধ এই রাস্তা দিয়ে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। তবে আজকের ঘটনা তাদের বিশেষভাবে প্রতিবাদী করে তুলেছে তার কারণ মদের দোকানের উঠানে একইসঙ্গে মদ খেতে বসা এক ব্যক্তিকে ইট দিয়ে বেধরক মারধর করে ।

তাদের সাথেই মদ খেতে বসা কোন এক যুবক যার সঠিক বিবরণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে আক্রান্ত ওই যুবকের নাম গুলজার শেখ যার বাড়ি শান্তিপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের নতুনগ্রাম ঘরামি পাড়া লেন এলাকায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদেরকে এলাকার কেউ একজন ফোন করে বলে রক্তাক্ত অবস্থায় গুলজার পড়ে রয়েছে সেখান থেকে এলাকাবাসী এবং পরিবারের সহযোগিতায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করালে শারীরিক অবস্থার অবনতির কারণে চিকিৎসকরা কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করে।

অন্যদিকে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে খতিয়ে দেখে যায় গোটা ঘটনাটি এলাকাবাসীরা জানিয়েছেন তাদের দুর্দশার কথা। মদের দোকানের মালিকপক্ষ অবশ্য জানাচ্ছেন তাদের বারান্দায় এবং দোকানের মধ্যে সিসি ক্যামেরা রয়েছে কিন্তু উঠানে বা রাস্তায় নেই ।

১৯৪২ সাল থেকে এই দোকানে অনুমতির সাথে পানশালারও অনুমতি রয়েছে, কখনো এ ধরনের অশান্তি হয় না সম্প্রতি খোলা বাজারে মদ বিক্রি বন্ধ হওয়ার পর অত্যাধিক ভিড় হচ্ছে |

নানান রকম জায়গার মানুষ জন আসছেন তাই দেখে রাখা সম্ভব হচ্ছে না তবে পুলিশ প্রশাসনের ওপর আস্থা রয়েছে আবগারি দপ্তরে কথা বলে তাদের যা নির্দেশ দেবেন তা আমরা অবশ্যই মেনে চলব।

এলাকাবাসীরা অবশ্য আজ শান্তিপুর থানা সহ একাধিক প্রশাসনিক মহলে বিষয়টি লিখিতভাবে অভিযোগ জানাবেন যাতে সিসি ক্যামেরা লাগানো হয় এবং রাস্তা সর্বসাধারণের চলাচলের জন্য তাই সেখানে যেন কোনোভাবেই মধ্যপন করার ব্যবস্থা না করা হয় তার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eleven =