বারাইপুর কাণ্ডের প্রতিবাদে হাতে মোমবাতি ও প্লাকার্ড নিয়ে মৌন মিছিল করলেন কংগ্রেস নেতৃত্ব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শুক্রবার ১০,জুলাই :: বসিরহাটের হাড়োয়া ব্লক আইএনটিইউসির উদ্যোগে বারুইপুর কাণ্ডের প্রতিবাদে শামিল কংগ্রেস নেতৃত্ব ও মোমবাতি নিয়ে বিশেষ প্রতিবাদ ও মৌন মিছিলের আয়োজন করলেন কংগ্রেস নেতৃত্ব ।

হাড়োয়া মাঝির ঐ মোড় হইতে উক্ত মিছিলটি শুরু হয় সমগ্র হাড়োয়া অতিক্রম করে মিছিলটি শেষ হয় হাড়োয়া কেরালা মোড় এলাকায় একটি বিশেষ পথসভা ও করেন জাতীয় কংগ্রেস নেতৃত্ব উক্ত মিছিল থেকে বারুইপুর কান্ডের দোষীদের কঠোর শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন জাতীয় কংগ্রেস নেতৃত্ব।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা আইএনটিইউসি সভাপতি প্রীতম দাস জাতীয় কংগ্রেস ছাত্র পরিষদের ন্যাশনাল কো-অর্ডিনেটর পাপাই ঘোষ

পি সি সদস্য সালাউদ্দিন ঘরামী হাড়োয়া ব্লক সভাপতি মনিরুজ্জামান মিস্টার হাড়োয়া বিধানসভা যুব সভাপতি সালাউদ্দিন সাপুই হাড়োয়া ব্লক আইএনটিইউসি সভাপতি সাহাবুদ্দিন মোল্লা ।

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা ফিরোজ আহমেদ সহ কংগ্রেসের বিশিষ্ট জনেরা মিছিল থেকে জাস্টিস ফর বারুইপুর দাবি করে কংগ্রেস নেতৃত্ব বলেন যতক্ষণ পর্যন্ত দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা পথে আছি পরিবারের পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 20 =