খেজুরিতে জলে ডুবে মৃ/ত্যু একই পরিবারের তিন শিশুর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: শুক্রবার ১০,জুলাই :: খেজুরিতে জলে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর। এই মর্মান্তিক ঘটনা ঘটে খেজুরির আমজাদ নগর গ্রামে। দাদু বাদল দাস ও এক প্রতিবেশী যুবক ৩ শিশুকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করে।

দাদু বাদল দাস বলেন দিল্লি থেকে ফেরা নাতি ভাই বোনদের নিয়ে বৃষ্টিতে ভেজা ও পুকুরে স্নান করার আবদার করছিল। বাধাও দিয়েছিলেন তিনি।

কিন্তু অলক্ষে বাড়ি থেকে তিনজন বেরিয়ে ৫০মিটার দূরে পুকুরে স্নান করতে চলে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পুকুরের দিকে গেলে একজনকে ভেসে থাকতে দেখে।

তারপরই পুকুর থেকে তিনজনকে উদ্ধার করা হয়। এরপরই ঘটনাস্থলে আসে খেজুরি থানার পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনজনের দেহ নিয়ে যায় খেজুরি থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =