প্রাকৃতিক দুর্যোগে যশোর রোড অবরুদ্ধ – হাবড়ার চুমটা মোড় এ যশোর রোডের উপর একটি বটগাছ ভেঙে পড়ে। যার ফলে যশোর রোড অবরুদ্ধ হয়ে যায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাবড়া :: শুক্রবার ১০,জুলাই ::   প্রাকৃতিক দুর্যোগে যশোর রোড অবরুদ্ধ। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে শুক্রবার হাবড়ার চুমটা মোরে যশোর রোডের উপর একটি বটগাছ ভেঙে পড়ে। যার ফলে যশোর রোড অবরুদ্ধ হয়ে যায়। বন্ধ থাকে যান চলাচল।এরপর এলাকার মানুষেরা হাবড়া থানায় যোগাযোগ করে। হাবরা থানার পুলিশের সহযোগিতায় PWD দপ্তরের কয়েকজন কর্মীকে নিয়ে ঘটনাস্থলে যায় হাবরা থানার পুলিশ। যূদ্ধকালীন তৎপরতার সাথে চলে গাছ কাটা। প্রায় এক ঘন্টা যশোর রোড বন্ধ থাকার পর শুরু হয় আবার যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =