পূর্বতন সরকারের শিক্ষা নীতির সমালোচনা এবং বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে উত্তরকন্যা অভিযানে সামিল (NSQF)-এর সদস্যরা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১০,জুলাই :: তাদের অভিযোগ, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যে স্কিলভিত্তিক শিক্ষা চালু রয়েছে, তা কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নিয়মনীতি মেনে পরিচালিত হয়নি।এজেন্সির মাধ্যমে এই ব্যবস্থা চালানোর ফলে দুর্নীতিরও সুযোগ তৈরি হয়েছে বলে দাবি তাদের।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ আগস্টের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

এদিন বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা এবং অন্যান্য দাবিদাওয়া তুলে ধরে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়। অভিযান চলাকালীন তিনবাত্তি মোড়ে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উত্তরকন্যায় গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তাদের দাবিপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + three =