মালদহের গাজোলে জমি বিবাদের জেরে দাদাকে পিটিয়ে খুন করল ভাই ও তার পরিবারের সদস্যরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১০,জুলাই :: মানিকচকের খয়েরতলায় বাস্তু ভিটার জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের বিবাদ রজনী মন্ডল ও তার ভাই কোকিল মন্ডলের পরিবারের।

তাই এই বিবাদ থেকে দূরে থাকতে বিগত কয়েক বছর ধরে গাজলের কৃষি জমিতে কামাত বাড়িতে একাই থাকতো রজনী মন্ডল ও তার বৌ আলতি মন্ডল।

এই জমি বিবাদকে ঘিরে বেশ কয়েকটি মামলাও চলছে আদালতে। এমনকি প্রায় এক বছর জেলও খেটেছেন কোকিল মন্ডলের ছেলে। আর সেই আক্রোশের বসেই রজনী মন্ডলকে একা পেয়ে গাজলের বাচাহার মহীনরে চাষের জমিতে উকিল মন্ডল তার ছেলেরা পিটিয়ে খুন করে বলে অভিযোগ।

পরবর্তীতে ফোন মারফত এই ঘটনা জানতে পেরে খয়েরতলা থেকে তার ছেলেরা গিয়ে বাবাকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনায় গাজোল থানায় লিখিত অভিযোগ করেছেন মৃতের ছেলে অজয় মণ্ডল।

বৃহস্পতিবার মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তির পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =