শিলিগুড়িতে চিটফান্ড সাফারার্স অ্যান্ড এজেন্টস ফোরামের সাংবাদিক বৈঠক

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১০,জুলাই :: দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে বিভিন্ন অর্থ লগ্নী সংস্থায় টাকা রেখে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এক কথায় তাঁরা চিটফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন।

তাদের হয়ে চিটফান্ড সাফারার্স এন্ড এজেন্টস ইউনিটি ফোরাম, উত্তরবঙ্গ দীর্ঘ লড়াই করেই চলেছে। কখনো রাস্তায় ,কখনো ওআইনের মধ্য দিয়ে আইনের লড়াইয়ে, বিগত ১৫ বছরের সরকার বিন্দুমাত্র সহযোগিতা না করারকারণে মানুষকে তার সুবিধা দেওয়া যায়নি।

রাজ্যে পালা বদল ঘটেছে আজ বাংলার বুকে নতুন একটি সরকার তৈরি হয়েছে। যেখানে মানুষ আশা করছেন এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবেন । সেই লক্ষ্যে সংগঠনের তরফ থেকে ১০ ই জুলাই অর্থাৎ আগামীকাল শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি হোটেলে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় ।

উপস্থিত ছিলেন পার্থ মৈত্র ,আহবায়ক , চিটফান্ড সাফারার্স এন্ড এজেন্টস ইউনিটি ফোরাম উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এছাড়া আরও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eleven =