মাথাভাঙ্গায় সরকারি পানীয় জল প্রকল্পে দুঃসাহসিক চুরি – পাম্প উধাও, ভাঙচুর ট্যাপেও।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ১২,জুলাই :: মাথাভাঙ্গা শহরের ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাঁধের পাড়ে সরকারি সৌরচালিত পানীয় জল প্রকল্পে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, প্রকল্পের পাম্প খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং একাধিক ট্যাপ ভেঙে দেওয়া হয়েছে। এই প্রকল্পের জলই এলাকার বহু মানুষের ভরসা, কারণ স্থানীয় টিউবওয়েলের জলে অতিরিক্ত আয়রন থাকায় তা ব্যবহারযোগ্য নয়।

বাসিন্দাদের অভিযোগ, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। কেন বারবার সরকারি জল প্রকল্পই দুষ্কৃতীদের নিশানায় পড়ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। দ্রুত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =