দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে মণ্ডলের দুই সভাপতিকে

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: ফাঁসিদেওয়া :: রবিবার ১২,জুলাই :: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে ফাঁসিদেওয়া এবং জালাস নিজাম তারা মণ্ডলের দুই সভাপতিকে। পশ্চিম মাদাতী টোল প্লাজায় বিজেপি কর্মীদের বিশৃঙ্খলার ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব ।জাতীয় সড়কের ওপর অবস্থিত এই টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । ওই ফুটেজে দেখা যায়, দলীয় পতাকা হাতে একদল বিজেপি কর্মী টোল প্লাজার কর্মীদের ওপর চড়াও হয়েছেন, এমনকি লাথিও মারা হয়েছে।

টোল প্লাজায় স্থানীয় তথা দলীয় কর্মীদের নিয়োগের দাবিকে কেন্দ্র করেই এই তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। আর সেই ঘটনার সময় উপস্থিত ছিলেন দুই মণ্ডল সভাপতি সঞ্জীব দাস ও বিশ্বনাথ রায়।

শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডলের নির্দেশে শনিবার অভিযুক্ত দুই মণ্ডল সভাপতিকে দলের কার্যালয়ে ডেকে পাঠিয়ে শোকজ করা হয়। তাঁদের কাছ থেকে ঘটনার সবিস্তার কারণ জানতে চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − nine =