নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: সোমবার ১৩,জুলাই :: হাড়োয়া থানার অন্তর্গত ধুতুরপোতা এলাকার ঝাল মুড়ি ব্যবসায়ী কালিপদ মন্ডলগত ১০ তারিখ থেকে নিখোঁজ ছিল। আজ সোমবার তার বাড়ির কিছু দূরে ব্রাহ্মণচক এলাকায় পচা গলা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
সঙ্গে সঙ্গে তারা খবর দেয় হাড়োয়া থানার পুলিশকে। হাড়োয়া থানার পুলিশ এসে ওই ব্যবসায়ী কালিপদ মন্ডল এর মৃতদেহ উদ্ধার করেছে।। ওই মৃতদেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। অস্বাভাবিক মৃত্যু মামলার রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

