দুষ্কৃতি গোষ্ঠীদন্দের জের – বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু রাজা দত্তের, আতঙ্কে এলাকাবাসী

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৩,জুলাই :: উত্তর কলকাতার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটা সংলগ্ন এলাকায় সোমবার দুষ্কৃতীদের গুলিতে রাজা দত্ত নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রের দাবি, মোটরবাইকে করে আসা দুষ্কৃতীরা রাজা দত্তকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

অপ্রমাণিত সূত্রের দাবি, এই ঘটনায় শ্যুটার সুমন দাসের নাম উঠে এসেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও অভিযুক্তের নাম ঘোষণা করা হয়নি। তদন্তের স্বার্থে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ খতিয়ে দেখছে, এটি পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, নাকি অপরাধ জগতের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনার পর হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। তাদের গুলিতে আরও দুষ্কৃতি আহত হয় | তাদের আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে

                                                                                                      মৃত রাজা দত্ত 

ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থল থেকে গুলির খোলসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। তদন্তকারীদের আশা, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =