এবার সিঙ্গুরে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃনমূল কংগ্রেস আঞ্চলিক সভাপতি সহ ৫ তৃনমূল নেতা কর্মী।

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: সিঙ্গুর :: মঙ্গলবার ১৪,জুলাই :: এবার সিঙ্গুরে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃনমূল কংগ্রেস আঞ্চলিক সভাপতি সহ ৫ তৃনমূল নেতা কর্মী।

অভিযুক্তদের বিরুদ্ধে তোলাবাজি, বিজেপি কর্মীদের মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিগত দিনে ও একাধিক অভিযোগ জমা পড়েছিল ,

পাশাপাশি গত কয়েকদিন আগে নতুন করে অভিযোগ জমা পড়ে । সমস্ত অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত তৃনমূল নেতা কর্মীদের গ্ৰেফতার করেছে সিঙ্গুর থানার পুলিশ।।

ধৃতদের মধ্যে অন্যতম সঞ্জয় কোলে সিঙ্গুরের বোড়াই পহলামপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান, শৈলেন্দ্র নাথ ঘোষ তৃনমূল কংগ্ৰেসের বড়া – কমালপুর আঞ্চলিক সভাপতি সহ এদের সহযোগী ৩জন তৃনমূল কর্মী কেতন মালিক , বিমল মালিক ও পরিমল মালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 12 =