নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ১৪,জুলাই :: পুলিশের হুমকিতেই জেলা পরিষদ থেকে পদত্যাগ করছেন তৃণমূল সদস্যরা! এমনই অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ হলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি সহ ১৪ জন সদস্য। অভিযোগ তোলা হয়েছে অনুন্নয়নেরও।
বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়ালো তৃণমূল নেতৃত্বরা। যাকে ঘিরে রীতিমতো শোরগোল পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিন দিনাজপুরে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির দাবি, চোরের মায়ের বড় গলা।
আপাদমস্তক দুর্নীতিতে জড়িত জেলা পরিষদের তৃণমূল সদস্যরা। নিজেরা কাজ করতে পারবে না, জনগনের কাছে মুখ দেখানোর সাহস নেই তাই এসব বলছে।
২১ আসন বিশিষ্ট তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদটি। রাজ্যে পালাবদলের পর যে জেলাপরিষদ থেকে তিন সদস্য ইস্তফা দেন।
যার মধ্যে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতোকে কাটমানি তোলার দায়ে জেলও খাটতে হয়েছে। যদিও ওই তিন সদস্যর ইস্তফা পুলিশি হুমকিতেই হয়েছে বলে দাবি করেছেন জেলা পরিষদের অনান্য সদস্যরা।
যার প্রতিবাদের পাশাপাশি প্রায় দুমাস ধরে জেলার প্রায় সবরকম উন্নয়নের কাজ থমকে রয়েছে এমন অভিযোগ নিয়েই জেলাশাসকের কাছে দরবার করেছেন সভাধিপতি চিন্তামনি বিহা সহ অনান্য সদস্যরা।
তবে বাকি চার সদস্যর এদিনের গরহাজিরা নিয়ে কিছুটা প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল নেতৃত্বরা।সহকারী সভাধিপতি সহ বাকি সদস্যরা কেন এদিন অনুপস্থিত থাকলো তা নিয়েই নানা জল্পনা ছড়িয়েছে।

