এবার নদিয়ার বীরনগর পৌরসভা রদবদল, পদত্যাগ করলেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরনগর :: মঙ্গলবার ১৪,জুলাই :: এবার নদিয়ার বীরনগর পৌরসভায় রদবদল। চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন পার্থ কুমার চট্টোপাধ্যায়, এছাড়াও ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন নীলা ঘোষ।

এখন থেকে শূন্য অবস্থায় রয়েছে বীরনগর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ। তাহলে কি এই পৌরসভা পরিচালন করতে পারে প্রশাসক? নাকি দ্রুত গঠন হবে পৌরবোর্ড।

এ বিষয়ে বীরনগর পৌরসভার এক্সিকিউটিভ আধিকারিক সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, কি কারণে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা দুজনেই পদত্যাগ করলেন তা তাদের কাছে স্পষ্ট নয়, কিন্তু রাজ্যে পালাবদলের পর পর নদীয়ার একাধিক পৌরসভায় যে রদবদল এসেছে তারই আজ পরল বীরনগর পৌরসভায়।

স্বাভাবিকভাবেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদ শূন্য থাকায় প্রশাসকই এই পৌরসভার পরিচালন করা সম্ভবনা প্রবল। যদিও তাদের পক্ষ থেকে কোন আপত্তি নেই বলেই সাফ জানিয়ে দেন পৌরসভার বর্তমান পৌর মন্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =