মহিলাদের হাতে তৈরী কাঠের রথ দেদার বিক্রি হচ্ছে ঘাটালে, রথ তৈরী করতে চরম ব্যস্ত মহিলারা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: মঙ্গলবার ১৪,জুলাই :: ঘাটালের আড়গোড়া এলাকার প্রামানিক পরিবারের মহিলারা কাঠের রথ তৈরি করতে চরম ব্যস্ত। আর হাতেগোনা কয়েকদিন পর রথযাত্রা উৎসব, তাই রথ তৈরিতে ব্যস্ত প্রামানিক পরিবারের মহিলাদের পাশাপাশি সকল সদস্য।

রথের সময় ছোট ছোট ছেলে মেয়েরা এই কাঠের রথ কিনে সাজিয়ে টেনে রথযাত্রা উৎসব পালন করে, প্রায় ৪৫ বছর ধরে, রথের আগে কয়েক মাস ধরে তৈরি করে আসছে কাঠের রথ,

এবছর ৫০০, ৬০০,৭৫০ টাকা দামের ছোট-বড় মাঝারি মিলিয়ে মোট ১৫০টি রথ তৈরি করেছে প্রামানিক পরিবারের সদস্যরা।

রথ কিনতে বাড়িতে ভিড় জমাচ্ছে ক্রেতারা, তাদের এই কাঠের রথ পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়িয়ে, হাওড়া, হুগলি জেলায় পাড়ি দিচ্ছে, এমনটাই জানাচ্ছে পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =