নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: মঙ্গলবার ১৪,জুলাই :: মাত্র একদিন আগেই নবদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হয়েছিল একাধিক রেশন কার্ড , সরকারী বিভিন্ন কার্ড সহ সরকারি নথি ।
ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের নবদ্বীপের ৪ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর পাল বাজার এলাকার তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হয় রেশন কার্ড, ভোটার কার্ড সহ বিভিন্ন নথি। জানা যায়, ওই কার্যালয় থেকে কয়েকদিন ধরেই ব্যাগে করে বিভিন্ন নথি নিয়ে যাচ্ছিলেন কয়েকজন ।
সোমবার রাতে ফের আটটা নাগাদ ব্যাগ ভর্তি করে একজন ব্যক্তি ওই তৃণমূলের কার্যালয় থেকে সরকারি বিভিন্ন কার্ড ও নথি সরানোর চেষ্টা করেন। এরপর এলাকাবাসীর সন্দেহ হয়। তাকে আটকে রেখে পরে নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। তল্লাশিতে দেখা যায়।
ব্যাগ ভর্তি করে ডিজিটাল রেশন কার্ড ভোটার কার্ড ও সরকারি নথি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। এরপরে পুলিশ এসে আটক করে নিয়ে যায় ওই ব্যক্তিকে । যদিও ঘটনার জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাতের অন্ধকারে সরকারি নথি সরানোর অভিযোগে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

