সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ১৪,জুলাই :: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে জোরদার অনুশীলনে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের আগের দিন নেটে বেশ খানিকক্ষণ সময় কাটান অধিনায়ক শুভমানগিল, অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলিরা।
ইংল্যান্ডের মতো হেভিওয়েট টিমের বিরুদ্ধে ময়দানে নামার আগে যাবতীয় প্রস্তুতির দিকে নজর দিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। শুধু মাত্র ব্যাটিংয় নয়, পাশাপাশি ফিল্ডিং ও ক্যাচিং ড্রিলেও বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।
অনুশীলনের মাঝে ভারতীয় ক্রিকেট দলকে কিছুক্ষণ ফুটবল খেলতেও দেখা যায়। সেই দৃশ্যই সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। অন্যদিকে বোলিং বিভাগেও ছিল বাড়তি নজরদারি।
নতুন বলে সুইং, ডেথ ওভারে পরিকল্পনা মাফিক বোলিং করবার ব্যাপারে যাবতীয় প্রশিক্ষণ ও অনুশীলনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়
ভারতীয় দলের জোরদার অনুশীলন ইঙ্গিত দিচ্ছে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী রয়েছে গোটা দল। টেস্ট সিরিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ৫০ ওভারের ফরম্যাটেও ভালো শুরু করতে মরিয়া টিম ইন্ডিয়া।
ব্যাটিংয়ের গভীরতা, শক্তিশালী পেস আক্রমণ এবং অলরাউন্ডারদের ভারসাম্য ভারতকে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ডও নিজেদের পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে সিরিজে জয় দিয়ে শুরু করতে চাইবে।
উল্লেখ্য এমনটাই মনে করা হচ্ছে প্রথম ওয়ানডে ম্যাচ যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুটি দলই চাইবে তাদের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে।

