সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৪,জুলাই :: রাজ্য সরকার পরিবর্তন হতেই মাদক পাচারে বিরুদ্ধে জিরো টলারেন্স। আজ থেকেই শুরু হয়েছে স্পেশাল ড্রাইভ।গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর বাগডোগরা ২৭ নম্বর জাতীয় সড়কের লালগোদি এলাকায়।
সন্দেহজনক একটি চার চাকা গাড়ি আটক করে এসটিএফ আধিকারিকরা।এরপরেই তল্লাশি করতে গাড়ি থেকে উদ্ধার হয় ৯২৯ গ্রাম ব্রাউন সুগার। চার পাচার মূল্য প্রায় কোটি টাকা। এরপরেই গ্রেপ্তার করা হয় ২ যুবককে। ধৃতদের নাম রাজীব শেখ(২৬),রশিদুল শেখ(২৭) মালদার বাসিন্দা বলে জানা যায়।
এসটিএফ সূত্রে খবর এই মাদক মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল। আগামীকাল ধৃত দের শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে ।

