জাকির আলী :: সংবাদ প্রবাহ :: নৈহাটী :: বুধবার ১৫,জুলাই :: নৈহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। দীর্ঘ ১১ বছর তিনি নৈহাটি পৌরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
সরকার পরিবর্তনের পর তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।বুধবার সকালে নৈহাটিতে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর অশোক চট্টোপাধ্যায়কে নৈহাটী থানা
Case no- 182 dt.16/06/26 U/S 189(2)/190/191(3)/126(2)/115(2)/117(2)/118(1)/109/74/79/351(3)/3(5) BNS ধারায় মামলার রুজু করে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছে নৈহাটি থানার পুলিশ।

