সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৫,জুলাই :: গোপন সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে এনজেপি থানার পুলিশের অভিযানে নামে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায়। অভিযান চলাকালীন দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম মামন রাজা ও খরিবুল আলম।
তাদের বাড়ি ইসলামপুরে। পুলিশ সূত্রে মারফত জানা গিয়েছে, ধৃতরা ইসলামপুর থেকে ব্রাউন সুগার নিয়ে একটি বাসে করে শিলিগুড়িতে আসে। তিনবাত্তি মোড়ে বাস থেকে নামে তারা। মাদক বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল । বিষয়টি এনজেপি থানার পুলিশের অভিযানে ধরা পড়ে।
ধৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের রিমান্ডের আবেদন জানাবে।
এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং ব্রাউন সুগারের উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

