নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হেঁড়িয়া :: বৃহস্পতিবার ১৬,জুলাই :: পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে পথ দূর্ঘটনায় মৃত্যু হল চার জনের। বৃহস্পতিবার ভোর রাতে দূর্ঘটনাটি ঘটেছে হেঁড়িয়ার কাছে। রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ির যান্ত্রিক ত্রুটি মেরামতির কাজ করছিল একটি বেসরকারি বাস।
এমন সময় একটি লরি এসে ধাক্কা দেয় বাসের পেছনে। তাতেই এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। আহত দু’জনকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিরা বাসের মালিক, চালক ও সহকারী চালক।
জানা গেছে, হেঁড়িয়া হাসপাতালের সামনে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি সারানো হচ্ছিল। ঠিক ওই বাসের পেছনে লরি ধাক্কা মারে। মৃতরা হল – তপন দাস (৪৪) বাস মালিক ব্যাজকুল – শিবব্রত পট্টনয়েক (৫৯) চালক দীঘা -অশোক মাইতি ( খালাসি ) ভূপতিনগর – শুভদীপ মন্ডল (খালাসি)বাজকুল

