নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বৃহস্পতিবার ১৬,জুলাই :: হাড়োয়ায় বেআইনি আর্থিক লেনদেনে তদন্তে একযোগে তিন জায়গায় ইডির তল্লাশি
বেসরকারি হাসপাতাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় তল্লাশি ইডি আধিকারিকদের। এই বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যাপারে ইডি আধিকারিকদের তল্লাশি।
এই বেসরকারি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার ট্রাস্টের কর্ণধর আব্দুস সামাদ এর জামাই এর আগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ এই ট্রাস্টে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসতো।
লেনদেন সংক্রান্ত ব্যাপারে ইডি আধিকারিকরা তিন জায়গায় ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও হাড়োয়া থানার পুলিশ।
হাড়োয়া কালিকাপুরে ইডি অভিযানে কালিকাপুর এর একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ইডি অভিযান বলে জানা গেছে ।
খারিজি মাদ্রাসায় উত্তরপ্রদেশের ATS এর তল্লাশি, পুরো এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে তল্লাশি করছে এবং বিভিন্ন ধরনের নথিপত্র খতিয়ে দেখছে ATS আধিকারিকরা
হাসনাবাদের রামেশ্বরপুর রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসা এর ঘটনা । পাশাপাশি এই মাদ্রাসার সাথে যুক্ত আব্দুল্লাহ গাজীর বাড়িতেও তল্লাশি । পুরো এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে

