ব্যাঙ্ক প্রতারনার অভিযোগে গ্রেফতার হাওড়ার এক ব্যবসায়ী – নাম মানস রায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ১৬,জুলাই :: ব্যাঙ্ক প্রতারনার অভিযোগে গ্রেফতার হাওড়ার এক ব্যবসায়ী।নাম মানস রায়।তাকে ও তার আরো দুই পরিচিতকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগের সিটের টিম।

অভিযোগ কয়েকটি কোম্পানি খুলে অপরাধমূলক কাজের ষড়যন্ত্র করেছিলো মানস রায় ও তার সহযোগীরা।হাওড়া পুরসভার একটি ভবন নির্মাণের নামে ভুয়ো নকশা ও নথি জমা দিয়ে একটি ব্যাঙ্ক থেকে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা লোন নিয়েছিলো।

কিন্তু সেই টাকা শোধ করেনি দীর্ঘদিন ধরে। গতরাতে এদের গ্রেফতার করা হয়। ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত করা হয় ১ কোটি ৫৫ লাখ টাকা উদ্ধার হয়।মানস রায় বিভিন্ন সময় বিভিন্ন রকম রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে প্রভাব খাটিয়েছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =