ওম প্রকাশ চতুর্বেদী :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৭,জুলাই ::
কী ইঙ্গিত দিচ্ছেন জ্যোতিষীরা ?
মেসি তে না
লিওনেল মেসি বৃষ রাশি ও রোহিনী নক্ষত্রের জাতক। ওম প্রকাশ লিখছেন বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে এ দিন খেলাধুলো বা এমন যে কোনও কাজ, যাতে নিজেকে প্রদর্শন করা যায়, তাতে যথেষ্ট সুনাম লাভ করার সম্ভাবনা রয়েছে।
যেহেতু রাশির পঞ্চমে চন্দ্রের অবস্থান, সেহেতু আশা করা যায় ফাইনালে মেসিকে দুর্দান্ত আক্রমণাত্মক ছন্দে দেখা যাবে। এ দিন মেসি তাঁর জীবনের অন্যতম সেরা খেলাটা খেলবেন বলে জ্যোতিষ গণনায় দেখা যাচ্ছে। বিশ্বকাপ ফাইনালে সারা পৃথিবীর সামনে এক অনন্য নজির গড়ে তুলতে পারেন লিও মেসি।
তবে মেসি ভক্তদের জন্য পুরোটাই সুখবর নয়, দুঃসংবাদও অপেক্ষা করছে। রবিবার রাত ১২টার পর মেসির ছকে নক্ষত্রের অবস্থান অনুকূল থাকবে না। তাই ভালো খেলেও আচমকা এমন কোনও বিড়ম্বনায় তিনি পড়তে পারেন, যার ফলে শেষরক্ষা হবে না।
মেসি তাঁর ম্যাজিক দেখালেও জীবনের শেষ বিশ্বকাপে দেশকে ট্রফি এনে দিতে পারবেন না বলেই চতুর্বেদীজির গণনা অনুসারে মনে করা হচ্ছে।
কী বলছে স্পেনের ভাগ্য

স্পেনের ভাগ্যপতি শুক্র সেই সময় সপ্তমে অবস্থান করবে, যা জ্যোতিষমতে শুভ ফলদায়ী। অন্যদিকে সেই সময় আর্জেন্তিনার ভাগ্যপতি চন্দ্র অষ্টম ঘরে অবস্থান করবে, যা মোটেও শুভ ফল দেবে না বলেই জানাচ্ছে জ্যোতিষ গণনা। সেই কারণে ফাইনাল ম্যাচে আর্জেন্তিনার থেকে স্পেনকেই এগিয়ে রাখছেন জ্যোতিষবিদ ওম প্রকাশ চতুর্বেদী

