বিষ্ণুপুরে অভিষেকের অফিসে চলল বুলডোজার – ভাঙ্গলো বে আইন নির্মান

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: শনিবার ১৮,জুলাই :: দক্ষিণ ২৪ পরগনার আমতলায় শনিবার সকালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধ থাকা কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন হয়ে নিরাপত্তা বলয় তৈরি করে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই অফিসটি বন্ধ ছিল। এটি ‘লিপস অ্যান্ড বাউন্স’-এর কার্যালয় হিসেবে পরিচিত ছিল এবং সংস্থাটির মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মায়ের নামে ছিল বলে প্রশাসনিক সূত্রের দাবি।

অবৈধ নির্মাণ ঘোষণার পর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন নোটিশ জারি করলেও নির্ধারিত সময়ে জেলা পরিষদে কেউ হাজিরা দেননি বলে প্রশাসন সূত্রে জানা যায়। এরপর সরকারি নিয়ম মেনে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রেখে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। চলছে উচ্ছেদও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =