নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খাতড়া :: সোমবার ২০,জুলাই :: খাতড়ার এসডিপিও শেখ আখতার আলি, ইন্দপুর সিআই দীনেশ মণ্ডল, ইন্দপুর থানার ওসি শ্রীমন্ত চক্রবর্তীর উপস্থিতিতে মহিলা সহায়তা ডেস্ক, সাইবার ক্রাইম হেল্প ডেস্ক এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে গ্রামবাসীদের সচেতন করা হয়।
এছাড়াও এলাকায় সাম্প্রতিক মন্দির চুরির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার এবং চুরি যাওয়া গয়না উদ্ধারের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন পুলিশ আধিকারিকরা।
অনুষ্ঠানের শেষে পরিবেশ রক্ষার বার্তা দিতে মন্দির প্রাঙ্গণে কয়েকটি চারাগাছও রোপণ করা হয়।

