কলেজ স্ট্রীট কে ঢেলে সাজানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে এদিন কলেজ স্ট্রীটে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্ৰা পাল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২২,জুলাই :: কলেজ স্ট্রীটে পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্ৰা পাল, কলকাতা পুর সভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডে, KMDA সিইও নীতিন সিংহানিয়া সহ পুলিশ আধিকারিকরা।

কলেজ স্ট্রীট কে ঢেলে সাজানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে এদিন এই অঞ্চল যৌথ পরিদর্শন করা হল।

পরির্দশনে পর অগ্নিমিত্ৰা পাল জানান যে কলেজ স্ট্রিটের কোনো একটা রাস্তা কে নো ভেহিকেল জোন হিসেবে ব্যবহার করা হবে। সেই রাস্তায় শুধুমাত্র সাইকেল এবং ই – কার বা ব্যাটারি চালিত যানবাহন চলাচল করবে।

এছাড়া বইয়ের দোকানগুলি কে এক জায়গায় নিয়ে এসে সমান ভাবে সাজানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে চায় পুর ও নগরোন্নয়ন দফতর বলে জানান তিনি। এই মর্মে সবাই নিজের মতামত বা পরামর্শ দিতে পারেন বলে ও জানান তিনি।

অগ্নিমিত্ৰা পাল জানান যে তার জন্য বিভাগীয় আধিকারিক সহ KMDA ও অন্যন্য অভিজ্ঞ মানুষ তাদের মতামত দেবেন বলে জানালেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্ৰা পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =