বামফ্রন্টের সাংবাদিক বৈঠক, পরিষেবা স্বাভাবিককরণ করার দাবী

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২২,জুলাই :: পৌর কর্পোরেশন ভেঙে যাওয়ার পর থেকে কাউন্সিলরদের স্থানীয় উন্নয়ন তহবিল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এর ফলে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ব্যাহত হয়েছে।

এই পরিস্থিতিতে অনিল বিশ্বাস ভবনে বামফ্রন্টের একটি সাংবাদিক বৈঠকে প্রশাসনের কাছে বেশ কিছু দাবি জানানো হয়। উল্লেখ্য ডিজিটাল জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদান অবিলম্বে স্বাভাবিক করতে হবে এবং জমে থাকা সমস্ত আবেদন নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি করতে হবে।

বাসিন্দা বা ডোমিসাইল শংসাপত্র দ্রুত ইস্যুর জন্য নির্দিষ্ট সময়সীমাবদ্ধ ব্যবস্থা চালু করতে হবে, যাতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন। এছাড়া আরও অন্তত পাঁচটি দাবি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 11 =