বিধানসভায় নজিরবিহীন উত্তেজনা: মার্শাল ডেকে বের করা হল কুণাল ঘোষকে, একদিনের জন্য সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২২,জুলাই :: পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে বুধবার তৃণমূলের দুই গোষ্ঠীর বিধায়কদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা ও বিশৃঙ্খলার জেরে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে মার্শাল ডেকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে স্পিকার তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করার নির্দেশ দেন।

ঘটনাসূত্রে জানা যায়, বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানের বক্তব্য চলাকালীন কুণাল ঘোষ আপত্তি জানান এবং তাঁকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার বারবার শান্ত থাকার নির্দেশ দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মার্শালদের ডাকা হয়। এরপর কুণাল ঘোষকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

স্পিকারের নির্দেশে কুণাল ঘোষকে ওই দিনের জন্য সাসপেন্ড করা হয়। বিধানসভার সাম্প্রতিক ইতিহাসে একই দলের দুই শিবিরের সংঘাতকে কেন্দ্র করে এমন ঘটনা অত্যন্ত বিরল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে কুণাল ঘোষকে বলপ্রয়োগ করে বের করে দেওয়ার ঘটনার নিন্দা করেন। তাঁর বক্তব্য, বিধানসভা গণতান্ত্রিক বিতর্কের জায়গা সেখানে শারীরিক বলপ্রয়োগ কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 4 =