পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো জেলা-স্তরের রোজগার মেলা ২০২৬

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২২,জুলাই :: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো জেলা-স্তরের রোজগার মেলা ২০২৬।

কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই রোজগার মেলার মূল উদ্দেশ্য ছিল চাকরিপ্রার্থীদের সঙ্গে বিভিন্ন স্বনামধন্য সংস্থার সংযোগ স্থাপন।বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ প্রদান করেন।

রাজ্য সরকারের এই উদ্যোগ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শিল্পের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান এবং দার্জিলিংসহ পার্শ্ববর্তী এলাকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সরকারি আধিকারিকরা চাকরিপ্রার্থীদের এই ধরনের রোজগার মেলা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + two =