পান্ডুয়াতে তৃণমূলের দলীয় অফিস ভাঙ্গা নিয়ে অশান্তি – উপস্থিত পুলিশ প্রসাশন

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: পাণ্ডুয়া :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: জি টি রোডের ধারে চিঁড়েকলে  তৃণমূলের একটি পার্টি অফিস বুলডোজার দিয়ে ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তির সৃষ্টি হয় বলে জানা গেছে ।

জানা গেছে তৃণমূলের ওই অফিসটি ভোটের ফল বেরোনোর পর থেকেই বন্ধ হয়ে পড়েছিল । ইতিমধ্যেই নাসিম খান বলে এক ব্যক্তি জমিটি তাঁর বলে দাবি করে বুলডোজার নিয়ে এসে বাড়িটি ভাঙা শুরু করে দেয় । খবর পেয়ে তৃণমূল কর্মীরা এসে সেখানে বাধা দেয় ।

অশান্তির জেরে স্থানীয়রা পুলিশে খবর দেন । পুলিশ এলে নাসিম খানকে ভাঙা বন্ধ করে কাগজ নিয়ে থানায় দেখা করতে বলা হয় ।

অন্যদিকে পাণ্ডুয়া পঞ্চায়েতের উপ প্রধান মঈদুল ইসলাম বলেন আমাদের আগাম না জানিয়েই নাসিম খান বাড়িটি ভাঙতে আরম্ভ করেন । আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =