শিলিগুড়িতে বিজেপির শক্তি প্রদর্শন – প্রবল বৃষ্টিতেও হাসমি চকে উপচে পড়া ভিড়

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: সংসদ ভবন প্রাঙ্গণে কংগ্রেসের বিক্ষোভের প্রতিবাদে শিলিগুড়ির হাসমি চক থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি জেলা সংগঠন।হাসমি চক থেকে শুরু হওয়া মিছিলটি সেবক মোড় পরিক্রমা করে পুনরায় হাসমি চকে ফিরে এসে শেষ হয়। প্রবল বর্ষণ উপেক্ষা করে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক, মহিলা মোর্চা ও যুব মোর্চার সদস্যরা ছাতা ও রেনকোট পরে মিছিলে অংশ নেন। বৃষ্টির মধ্যেও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির যুব নেতা সৌরভ সরকার, বিজেপি নেতা রাজু সাহা, অমিত জৈন, বিবেক সিং-সহ জেলা সংগঠনের একাধিক পদাধিকারী এবং মহিলা নেতৃত্ব।

পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ও তত্ত্বাবধানে মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজেপি নেতৃত্বের দাবি, সংসদের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বার্তা দিতেই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − three =