কোলাঘাটে ২০৪ পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হল কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন মিছিল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: বৃহস্পতিবার ২৩,জুলাই :: তৃণমূল সরকারের সময় মহিলারা পেতেন লক্ষীর ভাণ্ডারে ১৫০০ টাকা। তবে রাজ্য সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার লক্ষীর ভান্ডারের নাম পরিবর্তন করে হয় অন্নপূর্ণা যোজনা ।

দেড় হাজার টাকার পরিবর্তে মহিলারা পাচ্ছেন তিন হাজার টাকা। আর যার কারণে মহিলাদের মুখে এখন রীতিমতো চওড়া হাসি। তাই রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন এর উদ্দেশ্যে

বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ২০৪ পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হল কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন মিছিল।

এই মিছিল কোলাঘাট কাঠচড়া ময়দান থেকে বিডিও অফিস পর্যন্ত চলে এই ধন্যবাদ জ্ঞাপন মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =