টাকিতে টাকি রোডে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় গুরুতর যখন তিন যুবক হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: শুক্রবার ২৪,জুলাই :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাট থানার অন্তর্গত সাকচুড়া বাজার এলাকার ঘটনা। এলাকাবাসীর সূত্রে জানা যায়, টাকির দিক থেকে বসিরহাটের দিকে যাচ্ছিল ৩ বাইক আরোহী।

সাকচুড়া বাজারে ঢোকার মুখেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের চালের খুঁটিতে ধাক্কা মারলে চাল হূড় মুড়িয়ে ভেঙে পরে তাদের ঘাড়ে। আহত তিন যুবক বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। বাড়ি দন্ডিরহাট নলকোড়খ এলাকায়। এলাকাবাসীরা জানাচ্ছেন মদ্যপ অবস্থায় ছিল তিন যুবক।

তাদের মাথায় কোন হেলমেট ছিল না দ্রুত গতিতে ছুটে এসে চালের খুঁটি ভেঙে চালের ভেতরে বাইকটি ঢুকে যায় চাল ভেঙে তাদের ঘাড়ে পড়ে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তিন যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পাশাপাশি বসিরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বাইকটি উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি তিন যুবককে দেখতে হাসপাতালে যায় পুলিশ। এলাকাবাসীরা দাবি করছে দ্রুতগতিতে এই টাকি রোডে বাইক রোমিওদের দাপাদাপি নামে সন্ধ্যা হতেই।

প্রশাসন একাধিকবার সতর্ক করা সত্ত্বেও রোমিওরা কোন কথায় কান দিচ্ছেন না। যার কারণে একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে টাকি রোডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − sixteen =